বিদেশ ফেরত আ.লীগ নেতা কোয়ারেন্টিনে না থেকে যোগ দিলেন সভায়

১৯ মার্চ ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ রয়েছে। কিন্তু এই নিয়ম না মানার অভিযোগ উঠেছে সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে। তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ফেরার পরদিনই যোগ দিয়েছেন আওয়ামী লীগের এক সভায়। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, সম্প্রতি ছোট ছেলের বিয়েতে স্ত্রী আসমা কামরানকে নিয়ে লন্ডনে যান তিনি। সেখানে কয়েকদিন অবস্থান করার পর সোমবার (১৬ মার্চ) দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী বিদেশ থেকে ফেরার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। কিন্তু তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টা ৪২ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এরপর বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কামরান ভাই সভায় অংশ নেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা চলছে।

বদর উদ্দিন আহমদ কামরান তার ফেসবুকে পেজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখার ৭টি ছবি প্রকাশ করেন। প্রকাশিত ছবির সঙ্গে তিনি লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘মুজিববর্ষ জাগাক হর্ষ চেতনায় বিশ্বাসে’ আলোচনা। এমনকি মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টা ৪২ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অংশ নেওয়ার ছবিও ফেসবুকে প্রকাশ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানান, বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে। কিন্তু তিনি কিছুই মানেননি। তাকে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ জানান তারা।

বুধবার (১৮ মার্চ) রাত ১১টা ২৪ মিনিটে বদর উদ্দিন কামরানের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬