স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে চীনের মতো দ্রুত হাসপাতাল: অর্থমন্ত্রী

১৮ মার্চ ২০২০, ০৮:৩৬ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবেলায় চীনের মতো হাসপাতাল বানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো দ্রুত কোনো হাসপাতাল করতে চায় তাহলে প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না বলে আমার বিশ্বাস।

বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবেলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করব বলেও জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬