করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম সরকার: তথ্যমন্ত্রী

১৮ মার্চ ২০২০, ০৮:০৪ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুরো ইউরোপে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সময়মতো ব্যবস্থা গ্রহণ করে তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ১৬৭টি দেশ করোনোভাইরাসে আক্রান্ত। পৃথিবীর মানুষ প্রচণ্ডভাবে আতঙ্কিত। আমাদের দেশে সরকার সঠিক ব্যবস্থা সময়মতো গ্রহণ করেছে বিধায় আমাদের দেশে মাত্র ১০ জনের মধ্যে এই সংক্রমণ দেখা দিয়েছে। এই ১০ জনের বেশিরভাগই বিদেশ থেকে এসেছেন বা তাদের পরিবারের সদস্য, যাদের সংস্পর্শে ছিল। সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা আজকে এটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে সামর্থ্য কম। ইউরোপের দেশগুলো যাদের অর্থনৈতিক সামর্থ্য, যাদের মেডিকেল সায়েন্স আমাদের থেকে অনেক ভালো। তারাও কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬