পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত: কাদের

১৪ মার্চ ২০২০, ০১:০৬ PM

© সংগৃহীত

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।

করোনা বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তিনি বলেন, করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬