আ.লীগ মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে: মান্না

১৩ মার্চ ২০২০, ০৫:০৭ PM
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না © ফাইল ফটো

মুজিববর্ষ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সব মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধী দলীয় নেতা যারা জেলে আছেন তারা কেউই থাকতে পারতেন না।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘করোনাভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দেশে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছে বাংলাদেশে মহামারির মতো সংকট নেই।

মান্না বলেন, তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সঙ্কট মোকাবেলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার এতোই যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেনো? যে কোনো সময় হাত ধোয়া যায় সেই জাতীয় লিকুইড ক্যামিকেল একটিও বাজারে নাই। সরকার এ বিষয়ে কিছু করতে পারলো না।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬