ইতালিকে বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর, রেড অ্যালার্ট জারি

১২ মার্চ ২০২০, ০২:৫৯ PM

করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ইতালিতে মহামারি রূপ নিয়েছে। পেছনের সব রেকর্ড ভেঙে বুধবার সর্বোচ্চ ১৯৬ জন মারা গেছে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩১৩ জন যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কয়েকগুন বেশি।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এক ঘোষণায় ইতালিকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। ইতালিজুড়ে রেড অ্যালার্ট জারি করার দুদিন পরেই বুধবার রাতে এ আহবান জানান। ভাষণে জোসেপ্পে বলেন, আজ বৃহস্পতিবার থেকে ফার্মেসি, গ্রোসারিশপ ব্যাংকসহ মৌলিক ‌প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা প্রথম ধাপে আগামী ২৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরো বলেন, ইতালি সবার আর তাই প্রতিটি নাগরিকদের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে শক্তিশালী (ফরছা) ইতালিয়া।

এদিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকল প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার ও আহ্বান জানান।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬