শিবিরের দাবি করোনা নিয়ে মিটিং, পুলিশের দাবি নাশকতা

১০ মার্চ ২০২০, ০৭:৩৯ PM

© টিডিসি ফটো

নাটোরের সিংড়া উপজেলায় জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদিকে শিবিরের পক্ষ থেকে ২৫-৩০ জন নেতাকর্মী আটক হওয়ার কথা নিশ্চিত করে দাবি করা হয়, তারা করোনা ভাইরাস বিষয়ে মিটিং করছিল।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, নাশকতা সৃষ্টির জন্য গোপন মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ অভিযান চালায়। এসময় ওই জামায়াত-শিবিরকর্মীদের আটক করা হয়।

তবে জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস রিলিজে গ্রেফতার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, ছাত্রশিবিরের কর্মীদের করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা হচ্ছিল। সেখান থেকে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে, যা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান ছাত্রশিবিরের এ নেতা।

তবে শিবিরের দাবি অস্বীকার করে ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, নাশকতার পরিকল্পনা করার গোপন তথ্যে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬