খালেদা জিয়ার মুক্তিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় ছাত্রদল

০৮ মার্চ ২০২০, ০১:২৭ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের মাধ্যমে প্রেরণ করতে আজ রোববার তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের প্রথম ও তিনবারের প্রধানমন্ত্রী ও নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়া। তিনি এদেশর নারীদের শিক্ষা ও সর্বক্ষেত্রে তাদের ক্ষমতায়নের জন্য সর্বদা কাজ করে গেছেন। তার হাত ধরেই এদেশে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’র প্রকাশ ঘটে। প্রাথমিক মহিলা শিক্ষক নিয়োগ কোটার ব্যবস্থা করেন তিনি। এছাড়াও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তার হাত ধরেই, নারীদের কর্মসংস্থানের জন্য যিনি বীজ বপন করেছিলেন তিনি আজ কারাবন্দি।

স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আমাদের একাডেমিক অভিভাবক হিসেবে উপাচার্যের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে নারীর ক্ষমতায়নে অবদান ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ তিন শতাধিক নেতাকর্মী।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬