তথ্য ফাঁস— করোনায় ১০ কোটি আক্রান্ত, ৫ লাখ মৃত্যুর প্রস্তুতি মার্কিন হাসপাতালের

০৭ মার্চ ২০২০, ১০:১৬ AM

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নয় কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কা করছে দেশটি। ইতোমধ্যে ফাঁস হওয়া একটি নথির সূত্র দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ৪৮ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং অন্তত চার লাখ ৮০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দু'শ ৭৮ জন আক্রান্ত হিসেবে শনাক্তের খবর পাওয়া গেছে এবং ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যে পরিসংখ্যান দিচ্ছেন, তার তুলনায় অনেক ভয়াবহ হতে পারে করোনাভাইরাসের ফল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন (এএইচএ) এ করোনাভাইরাস নিয়ে এক সেমিনারে করোনা সংক্রান্ত আলোচনায় সে তথ্য উল্লেখ করেন বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে এই তথ্য একেবারেই উড়িয়ে দিয়েছে। কারণ, ট্রাম্প বরাবরই বলে আসছেন, করোনাভাইরাসের দাপট ততটা মারাত্মক হবে না। অন্যান্য ফ্লু'র মতোই এটি বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু চিকিৎসকদের এই করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের হার্টের সামান্য সমস্যা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ১০ গুণ বেশি। এরই মধ্যে অবশ্য করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসাসেবায় খরচের জন্য আট দশমিক তিন বিলিয়ন ডলারের তহবিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬