ভোর সাড়ে ৬টা থেকে ৭ মার্চের কর্মসূচী শুরু ছাত্রলীগের

০৬ মার্চ ২০২০, ০৮:০৭ PM

© ফাইল ফটো

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরাট কণ্ঠের এই আওয়াজে আগামীকাল শনিবার মুখরিত হবে সারাদেশ। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সকাল সাড়ে ৬টা থেকে এসব কর্মসূচী শুরু হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ভোর ৬:৩০ মিনিটে সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭:০০টায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

এছাড়া দুপুর ৩:৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করা হবে বাংলাদেশ ছাত্রলীগ।

সংগঠনটির ঘোষিত কর্মসূচীতে সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬