মুজিববর্ষের আয়োজন পণ্ড করতে চাইছে বিএনপি: কাদের

০৫ মার্চ ২০২০, ০৯:১৮ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ফটো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতার নামে বিএনপি মুজিববর্ষের আয়োজনকে পণ্ড করতে চাইছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করা তাদের মূল উপলক্ষ নয়, তাদের মূল লক্ষ্য মুজিববর্ষ উদযাপনের বিরোধিতা করা। যদিও মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে সরকার কোনো প্রতিবন্ধকতা দেখছে না। সব প্রস্তুতি যথাযথভাবে এগিয়ে চলছে। কিছু লোক আছে বিশেষ করে বিএনপি, তারা সবকিছুতেই বিরোধিতার জন্য বিরোধীতা করে। বিএনপি শুধু ইস্যু খুঁজে।

তিনি বলেন, অনেকে আছে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে। যেমন বিএনপি, তারা কখনও বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না। তারা জাতির পিতাকে হত্যাও করেছে। তাদের দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মাস্টার মাউন্ড হিসেবে ৭৫-এ ভূমিকা রেখেছিল।

কাদের আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড, অতীতেও তারা এ অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬