প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার: কাদের

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১১ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় কাদের বলেন, অপকর্ম করে কেউ পার পাবে না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতা অপকর্ম করলে তাঁকে গ্রেপ্তারের নজির নেই। এদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহস দেখিয়েছেন। দলের মধ্যে যারা অপকর্ম করছে, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬