ভিন্নভাবে হলেও দু’দলের কাছে মূল্যবান জিয়াউর রহমান

২৯ জানুয়ারি ২০২০, ০৬:১৫ PM

© টিডিসি ফটো

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের কাছে ভিন্নভাবে হলেও খুব মূল্যবান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যা খুশী অভিযোগ করে চলেছে আওয়ামী লীগ। কাল দলের বয়োবৃদ্ধ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশে ক্যাসিনোর প্রবক্তাও নাকি ছিলেন জিয়াউর রহমান।

আমরা জানি বিএনপির রাজনীতির জন্য জিয়া অপরিহার্য। কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির জন্যও তিনি অপরিহার্য। গত দশ বছরে আওয়ামী লগের নেতাদের কথাবার্তা শুনলে তাই মনে হয়। ভিন্নভাবে হলেও জিয়া খুব মূল্যবান দু’দলের কাছেই।’’

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর এ দেশে ক্যাসিনোর প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান। তাঁর ছেলে তারেক রহমান লন্ডনে নিজের আয়ের উৎস দেখিয়েছেন ক্যাসিনো।’’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬