জামায়াতের প্রচারণা চালাচ্ছে আজহারীরা: ধর্ম প্রতিমন্ত্রী

২৮ জানুয়ারি ২০২০, ০৫:৩২ PM

© টিডিসি ফটো

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ওয়াজ মাহফিলে আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন। বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। তারা কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা কথার আশ্রয় নিয়ে আজেবাজে কথা বলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরিপুর কাচারী এলাকায় নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের চলমান কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পাড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রতিমন্ত্রী এসব বক্তাদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।

মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

ট্যাগ: রাজনীতি
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬