কোকোর মৃত্যুবার্ষিকীতে দুই শতাধিক এতিম শিশুকে খাবার বিতরণ

২৫ জানুয়ারি ২০২০, ১১:৩২ AM

© সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে প্রায় দুই শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)।

শুক্রবার সন্ধ্যায় উত্তরা ৯ নং সেক্টরে বায়তুল আমান মসজিদ ও তাহফিজুল কুরআন মাদরাসায় এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

1 (12)

এরআগে বিকেলে বনানীতে কোকোর কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান, ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

এরপর সন্ধ্যায় উত্তরায় তাহফিজুল কুরআন মাদরাসায় মিলাদ শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেডআরএফের অধ্যাপক ড. মোঃ আব্দুল করিম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক মো: আনিছুর রহমান, খান মো: মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নূরুল ইসলাম রনি কৃষিবিদ দিদারুল আলম, সাবেক ছাত্রদল নেতা ড. মিজানুর রহমান মাসুম, শামসুল আলম রানা, প্রকৌশলী মাহবুব, ডা. মাহাবুব, ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. গালিব ডা: রাকিবুল ইসলাম আকাশ, ডা: তানজিম রুবাইয়াত আফিফ, মাহফুজ রহমান মনি, কাইয়ুম হোসেন লিফাত, আসিফ আহমেদ খান, এসএম মাজহারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, জেডআরএফের চেয়ারম্যান হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর নির্বাহী পরিচালক হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ডোনার অসুস্থ থাকায় জেডআরএফের অনুষ্ঠানে শরিক হতে পারেন নি।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬