ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল বিএনপি: আইনমন্ত্রী

২৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৯ PM

© ফাইল ফটো

বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল। এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম আনা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়য়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন চত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাতে সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যাকে ভোট দিতে চান তাকে দিতে পারেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন যেন হয়, সেজন্যই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশে ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬