সাবেক মেয়র আনিসুলের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

২৪ জানুয়ারি ২০২০, ০২:২৩ PM

© সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করেছেন বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে আনিসুল হকের কবর জিয়ারত করেন তারা।

জিয়ারতকালে তারা প্রয়াত মেয়রের রুহের মাগফিরাত কামনা করে। এর আগে তারা দু‘জন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। কোকোর কবর জিয়ারত শেষে আনিসুল হকের কবর জিয়ারতে যান তাবিথ-ইশরাক।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬