ঢাবির সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে: ইশরাক

২৩ জানুয়ারি ২০২০, ১২:১৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সাথে দেখা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এরপরই ক্যাম্পাসে ধানের শীষের প্রচারণা শুরু করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাবি উপাচার্যের সাথে দেখা করতে যান। মতবিনিময়কালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘ঢাবির সাথে আমার আত্মার সম্পর্ক আছে। আমার বাবা, মা, বোন এখান থেকে পড়েছেন। আমি দোয়া চাই। আমি একজন রাজনীতিবিদ।’

তিনি বলেন, ‘মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই। আমি ধানের শীষ মার্কায় নির্বাচন করছি। আপনারা যোগ্য মনে করলে ভোট দিয়ে জয়ী করবেন।’

শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, ‘শুভ কামনা রইলো। ইশরাক তরুণ ছেলে, প্রার্থী হয়েছে।’

এসময় তার সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের রাকিবুল ইসলাম, আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ শিক্ষক লাউঞ্জ, বাণিজ্য অনুষদসহ এর আশেপাশে ধানের শীষের প্রচারণা চালান ইশরাক হোসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬