গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলা (ভিডিও)

২১ জানুয়ারি ২০২০, ১১:৫৯ AM

© সংগৃহীত

রাজধানীর গাবতলীতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের মিছিলে ডিম মারায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তাবিথ আউয়াল আজ গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে কলাবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় তাবিথের ওপর ডিম ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তার সঙ্গী কয়েকজনকে লাঠি দিয়েও আঘাত করা হয়। তাবিথও মাথায় আঘাত পান।

1 (9)

বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে জয় বাংলা স্লোগানে হামলার ঘটনা ঘটে। প্রচারণা চালানোর সময় পেছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আমার শরীরেও ইট এসে পরে।’ ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাবিথ।

তাবিথ বলেন, ‘আমরা সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ আমাদের পেছনে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়।’ উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাবিথের সমর্থকদের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬