পরীক্ষা না পিছিয়ে নির্বাচন এগিয়ে আনলে ভালো হতো: তাপস

১৯ জানুয়ারি ২০২০, ০৯:১৭ AM

© ফাইল ফটো

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের পরীক্ষা না পিছিয়ে নির্বাচন এগিয়ে আনলে ভালো হতো বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার রাতে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর ঘোষণা দেয় ইসি। ৩০ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ১ ফেব্রুয়ারি। কিন্তু এ দিন শুরু হওয়ার কথা এসএসসি পরীক্ষা। পরে তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই এমন মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, সরস্বতী পূজা ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। একইদিনে ভোটের তারিখ নির্ধারিত হওয়ায়, আমরা দেখেছি এটা নিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ক্ষুণ্ন ছিলেন। তাদের অসুবিধা ও আবেগের জায়গা বিবেচনা করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, পরীক্ষাটি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রস্তুতির একটা বিষয় থাকে। এ হিসেবে নির্বাচন না পিছিয়ে যদি এগিয়ে আনা যেতো তাহলে আরও ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এখানে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাদের প্রস্তুতির যে ব্যাপার আছে, সেখানে ব্যাঘাত ঘটবে। এমনিতেই নির্বাচনী কার্যক্রমের কারণে তাদের পড়াশোনার কিছুটা ব্যাঘাত হচ্ছে।

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬