ছাত্রলীগের ‘ওরিয়েন্টেশন কোর্স’ শুরু

০১ জানুয়ারি ২০২০, ১১:৪০ PM

© সংগৃহীত

নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে ওরিয়েন্টেশন কোর্স শুরু করেছে ছাত্রলীগ। ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে শুরু হলেও ৪ জানুয়ারি সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের নেতাকর্মীদের জন্য বছরব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওরিয়েন্টেশন কোর্সের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য নেয়া বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা কী? কিভাবে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা যায়, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের আলোকে ছাত্র জীবন গড়, বার্ষিক পরিকল্পনা নির্ধারণে জন্য জাতীয় নেতৃবৃন্দের কাছে মতামত গ্রহণ এবং ছাত্র রাজনীতির সংজ্ঞায়।

ওরিয়েন্টেশন কোর্সে আরও থাকছে সাংগঠনিক দক্ষতা অর্জন, সংগঠনের আদর্শ উদ্দেশ্য, ছাত্র রাজনীতি চর্চা, বঙ্গবন্ধু , বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। ওরিয়েন্টেশন কোর্সে ক্লাস নেবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় বলেন, আজ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহে এ ওরিয়েন্টেশন কর্মসূচি চলমান থাকবে। একজন রাজনীতিবিদ এবং একজন শিক্ষক ওরিয়েন্টেশন দেবেন। প্রথমে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন করা হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন করে যে কেউ অংশ নিতে পারবে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬
জনপ্রিয়তাভিত্তিক ওয়াজ নয়, নিজের ইসলামি জ্ঞান সমৃদ্ধ করা উচি…
  • ০৯ অক্টোবর ২০২৬