ছাত্রদল নেতাদের রক্ত দিয়ে গণস্বাক্ষর!

০১ জানুয়ারি ২০২০, ০৫:৪৯ PM

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে নিজেদের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শহরে একটি মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠানে মিলিত হয়। শপথ অনুষ্ঠানে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতারা। পরে দলীয় নেতাকর্মীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।

গণস্বাক্ষর সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, জসিম মাহমুদ, যুগ্ম-সম্পাদক আহমেদ নিয়াজ, শাহ মুর্শেদ আলম, মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, মনিরুল ইসলাম মনি, এ.কে বদরুদ্দোজা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আরিফ খান জয়, আমিনুল ইসলাম বাব্বি, আরিফিন আবিদাল রিয়াদ, নরুল আমিন নাছিম, সোহাগ আহমেদ, শাহ ইমন আলী, বৃন্দাবন সরকারি কলেজ নেতা জুয়েল আহমেদ প্রমুখ।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬