ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণ

০১ জানুয়ারি ২০২০, ০১:৪৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সমাবেশ চলাকালে আজ বুধবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর কড়া অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র‍্যালি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬