দক্ষিণ সিটির মনোনয়ন জমা দিলেন তাপস-খোকন

২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৬ PM

© সংগৃহীত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের একদিন পর তা জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বতর্মান মেয়র সাঈদ খোকন এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন ফরম জমা দেন তারা।

শেখ ফজলে নূর তাপস বিকেলে ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টায় মনোনয়ন ফরম জমা দিতে আসেন তিনি। পরে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলাপ করেন। আলাপ শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফরম জমা দেন।

আরও জমা দেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিরুল্লাহ হিরু এবং ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। ঢাকা দক্ষিণে মেয়র পদে মোট ৮ জন ফরম সংগ্রহ করেন।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬