ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থী ইশরাক

২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM
প্রকৌশলী ইশরাক হোসেন

প্রকৌশলী ইশরাক হোসেন © টিডিসি ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা জানান। রিজভী বলেন, ঢাকার দুই সিটিতে মেয়র পদে আমাদের তিনজন দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন। আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।

তিনি আরও বলেন, ‘দক্ষিণে যেহেতু ইশরাক হোসেন একমাত্র প্রত্যাশী, সেখানে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় তার (ইশরাক হোসেন) আনুষ্ঠানিকতা এখন বাকি।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করা হবে। এছাড়া দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬