ছিনতাই-চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৮ PM
বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান

বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান © টিডিসি ফটো

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, বেআইনি অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি মামলাসহ চারটি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের চার লাখ টাকা।

বুধবার (১৮ ডিসেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদিকুরকে ঢাকা থেকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কালীগঞ্জের পাওখালিতে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড সাদিকুরের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এর পর থেকে সে ছিল পলাতক।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে সৈয়দ সাদিকুরকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়।

সাদিকুরের বিরুদ্ধে দুই জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নারীর সঙ্গে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে।

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬