ডাকসু ভিপি নুরের ওপর হামলার বিচার চান ড. কামাল

১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো দলের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিচার চাওয়া হয়েছে।

বিবৃতিতে ড. কামাল বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ডাকসু ভিপি নুরের ডাক দেওয়া সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় তিনিসহ কয়েকজন ছাত্র আহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।

এছাড়া বুধবার পৃথক বিবৃতিতে নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক। আজ বুধবার দুপুরে শাহবাগ থানায় লিখিত করেন তিনি। এসময় থানার বাইরে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। ঢাবি প্রশাসন বললে অছাত্রদের বিরুদ্ধে তাৎক্ষনিক অ্যাকশনে যাবে বলে জানিয়েছে পুলিশ।

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬