দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী

১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ PM
 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

দৈনিক সংগ্রাম পত্রিকায় জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না- সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তিনি বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামী কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন।

তিনি বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তার পরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬