মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আ’লীগের হামলা!

১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৩ PM
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আ’লীগের হামলা

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আ’লীগের হামলা © সংগৃহিত

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। তবে অভিযোগ অস্বীকার করে হামলার ঘটনায় বিএনপি জড়িত বলে জানিয়েছেন ওই নেতা।

সোমবার সকালে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত মুক্তিযোদ্ধারা জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠান স্থলে এসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি বলেন, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা হল প্রকৃত রাজাকার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নির্দেশে তার অনুসারীরা এই হামলা করেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এটি জেলা পরিষদের আয়োজিত সরকারি অনুষ্ঠান। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, ভাঙচুর সম্পর্কে জানি না। বিএনপি’র মিছিল যাওয়ার সময় এটা করছে। ভাঙচুরের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।

পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ঘটনার সময় আমরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ছিলাম। এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬