সাহস থাকলে প্রমাণ নিয়ে সামনে বসুন: ইলিয়াস কাঞ্চন

১১ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ PM

© সংগৃহীত

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’

বুধবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিসচার পক্ষ থেকে ইতোপূর্বে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল।’

শাজাহান খান ওই সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।’

সংবাদ সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তিনি।

কাঞ্চন বলেন, ‘গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে ও নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন। তার (শাজাহান খান) এমন মিথ্যাচার শুধু নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন। জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব মানহানিকর কথা বলেছেন।’

সম্প্রতি নতুন সড়ক আইন বাস্তবায়নের নেতৃত্ব দানকারী নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’ আখ্যা দেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। দক্ষ চালক তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। বরং নামে-বেনামে ইলিয়াস কাঞ্চন নানা অনিয়ম করেন। এগুলো জনসম্মুখে তুলে ধরা হবে, তার মুখোশ উন্মোচন করা হবে

রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ০১ এপ্রিল ২০২৬
সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence