জুনিয়র আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, গ্রেফতার খালেদার আইনজীবী

০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪ PM

নিজের চেম্বারের এক জুনিয়র আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা কায়সার কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে আটক করা হয়। পরে কনিষ্ঠ আইনজীবীর আতিকুর রহমানের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার কায়সার কামালকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাতে স্কয়ার হাসপাতালের সামনে স্ত্রীকে কায়সারের গাড়িতে ওঠার সময় আতিকুর দেখে ফেলেন। আতিকুর এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে কায়সারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কায়সারকে থানায় নিয়ে আসে।’

এই ঘটনায় কায়সারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা করে আতিকুর রহমান। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্ববায়ক। দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা পরিচালনাকারী দলে তিনি রয়েছেন।

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬