বিএনপি ভাইস চেয়ারম্যান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

০৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৪ PM
শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু © ফাইল ফটো

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি দেয়ার পর আদালত এ আদেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (০৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ।

জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। পরে বিস্তারিত যাচাইপূর্বক আদালত সেটি গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার আরজিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের রাজকাহন অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল বলে মনে করছেন বাদী।

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬