ছাত্র শিবিরের ২০ নেতাকর্মী আটক

০১ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ PM
আটক শিবিরের ২০ নেতাকর্মী

আটক শিবিরের ২০ নেতাকর্মী © সংগৃহীত

ছাত্র শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর আল হেরা মসজিদ কমপ্লেক্সে অবস্থিত দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এসময় ইসলামী বই, বিভিন্ন ওয়াজ ও ইসলামী লেকচারের সিডি, দলীয় লিফলেট, পোস্টার ও ডায়েরিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, নুরুল আমিন, জামির উদ্দিন, আম্মার হোসেন, আসিফ, জাকারিয়া, নাঈম, জহির, সাঈদ, কাউছার, হাবীব, সাদেক, জাহিদ, শাহাবুদ্দিন, শাহজালাল, হাসান, রাফি জহিরুল ইসলাম ও সুজন। আটকদের সবাই ছাত্রশিবিরের জেলা শাখার সদস্য, কর্মী ও সমর্থক বলে জানা যায়।

এর আগে আল হেরা মসজিদ কমপ্লেক্সে শিবিরের বৈঠক চলছে এমন খবরে সকাল থেকে দুপুর পর্যন্ত কমপ্লেক্স ভবনটি ঘিরে রাখে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামী বই, বিভিন্ন ওয়াজ ও ইসলামী লেকচারের সিডি, দলীয় লিফলেট, পোস্টার ও ডায়েরিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে নিয়ে যায় পুলিশ।

ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি রোকন উদ্দিন জানান, সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কুরআন ক্লাস চলছিল। পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা চালিয়ে আমাদের কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায়। আমাদের নিকট থেকে দেশের স্বীকৃত প্রকাশনীর ইসলামী বই-পুস্তক ও কুরআন-হাদিস জব্দ করে এগুলোকে জেহাদী বই হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। তিনি কুরআন ক্লাসের মেধাবী ছাত্রদের অন্যায়ভাবে আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ১৬ ডিসেম্বরকে সামনে রেখে জেলা শহরে নাশকতা করার জন্য গোপন মিটিং করছিল শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। সকালে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাদুঘরের আল হেরা মসজিদ কমপ্লেক্সের হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি ও পোস্টার উদ্ধার করা হয়।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬