ইউনেস্কো নির্বাহী বোর্ডের অধিবেশনে শিক্ষা সচিব

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে

০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ PM
সচিব আবদুল খালেক জাতীয় বিবৃতি উপস্থাপন করেছেন

সচিব আবদুল খালেক জাতীয় বিবৃতি উপস্থাপন করেছেন © সংগৃহীত

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জাতীয় বিবৃতি (National statement) উপস্থাপন করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে  তিনি এ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব সভাপতিত্ব করেন।‌

বক্তব্য উপস্থাপনকালে শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই-নির্ভর  ব্যবস্থার সঙ্গে তাল মিলাতে হলে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করার বিষয়টিও বিবেচনা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা এবং শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই তাদের বিদ্যালয়ে উপস্থিতি ও অধ্যয়ন অব্যাহত রাখা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরো বলেন, আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি, দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি।

এছাড়াও, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ও প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করাও আমাদের অগ্রাধিকার। পুষ্টি ও সামাজিক সহায়তা কাঠামোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) সম্প্রসারণ এবং বিনামূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়গুলোতেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ
  • ১৩ নভেম্বর ২০২৬
৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950