খোকনের পর মেজর হাফিজ আটক

২৮ নভেম্বর ২০১৯, ০১:৩৬ PM

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বলছেন, সুপ্রিম কোর্ট থেকে বার কাউন্সিলের পাশের গেট দিয়ে বের হওয়ার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। তবে পুলিশের দায়িত্বশীল কেউ হাফিজকে আটকের বিষয়টি স্বীকার করেননি।

এরআগে সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। এ ছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গ্রেফতার হয়েছেন বুধবার ভোর রাতে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সেখানে।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬