সুপ্রিম কোর্টের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

২৬ নভেম্বর ২০১৯, ০১:৩০ PM
সুপ্রিম কোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

সুপ্রিম কোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তাদের হাতে কোন ব্যানার-ফেস্টুন দেখা যায় নি। তবে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। বিএনপি নেতাকরর্মীদের অবস্থানের কারনে সুপ্রিম কোর্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। বিএনপি কর্মীদের আদালতের সামনে অবস্থানের কারণে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগ: বিএনপি
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬