কার্যালয়েই মারা গেলেন ‘বিএনপি পাগল’ রিজভী হাওলাদার

২৪ নভেম্বর ২০১৯, ০৬:২৫ PM
রিজভী হাওলাদার

রিজভী হাওলাদার

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে ‘পাগলা রিজভী’ নামে পরিচিত সেই রিজভী হাওলাদার আর নেই। গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মারা যান তিনি। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী হাওলাদারের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এরআগে তিনি বেশ কিছু ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রিজভী হাওলাদার দল-অন্তপ্রাণ কর্মী ছিলেন। আমাদের যেকোনো মিটিং-মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।’

কোনো পদ-পদবি না থাকলেও দলের জন্য নিবেদিত এক প্রাণ ছিলেন রিজভী হাওলাদার। ঢাকায় বিএনপির প্রায় সব কর্মসূচিতেই কখনো কাফনের কাপড়ে শরীর মুড়ে, কখনও আবার ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ বা ‘তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই’ এমন সব ব্যানার নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তিনি।

গতকাল দিবাগত রাত ২টায় নয়াপল্টনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানসহ আরও অনেকে অংশ নেন।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬