বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে খোকার মরদেহবাহী বিমান

০৬ নভেম্বর ২০১৯, ১১:৩০ AM

© ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ মরদেহবাহী বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আজ বুধবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। তার মরদেহ  আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে। 

সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। তার শ্যালক শফিউল আলম আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।’

তিনি জানান, ‘দুই বছর আগে সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্ট আবেদনের পর তারা রওনা হয়েছেন।’

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সাদেক হোসেন খোকার এপিএস নজরুল ইসলাম কিরণ জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে। সেখান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা মরদেহে ফুলেল শ্রদ্ধা জানাবেন।

বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে জানাজা হবে। সেখান থেকে তার জন্মস্থান রাজধানীর গোপীবাগ নেয়া হবে মরদেহ। বিকেলে গোপীবাগ ও ধুপখোলা মাঠে খোকার আরও দুটি জানাজা হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদেক হোসেন খোকা। সেখানে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বিএনপির এই নেতার বয়স হয়েছিল ৬৭ বছর।

ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬