ঢাকায় চার দফা জানাজা হবে খোকার

০৫ নভেম্বর ২০১৯, ০৮:০৬ PM

© ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার। ওই দিন চার দফা জানাজা শেষে সন্ধ্যায় জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

বাদ যোহর বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে। দুপুর ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে। সব শেষে পুরান ঢাকার গোপীবাগ নিজ বাসায় হয়ে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে দাফন করা হবে।

এর আগে নিউইয়র্ক সময় সোমবার রাতে এশার নামাজের পর কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) নিউইয়র্কে মারা যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬