খালেদাকে নিয়ে আশঙ্কা নেই, তবে জীবন-মৃত্যু আল্লাহর হাতে

২৮ অক্টোবর ২০১৯, ০৬:০৬ PM

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং তিনি চিকিৎসায় সন্তুষ্ট বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার জীবন অত্যন্ত সংকটাপন্ন এবং তাঁর ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে বিএনপি নেতাদের আশঙ্কা প্রসঙ্গে মেডিকেল বোর্ড বলছে, তাদের এমন কোনো আশঙ্কা নেই। তবে তারা এও বলছে জীবন-মৃত্যু আল্লাহর হাতে।

আজ সোমবার দুপুরে রাজধানীর বিএসএমএমইউতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া এসব জানানো হয়। তিনি হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, সম্প্রতি তাঁর স্বজন ও দলের রাজনৈতিক নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি জানান, ‘ভর্তি হওয়ার সময়েই খালেদা জিয়া ডায়াবেটিস, হাইপারটেনশন, বাতজ্বর, দাঁতসহ কিছু সমস্যা ছিল। ভর্তির সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত তদারকি করা হয় জানিয়ে পরিচালক বলেন, ব্লাড পেশার, পালস ব্লাড সুগার প্রতিদিন মাপা হয়। ইনসুলিন, ইনজেকশন নিয়মিত দেওয়া হয়। একদিন পর পর ফিজিওথেরাপি দেওয়া হয়। মেডিকেল বোর্ড একযোগে বা আলাদাভাবে ওনার চিকিৎসা তদারকি করে থাকে।

এছাড়া সম্প্রতি খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম তাঁকে দেখে এসে সাংবাদিকদের জানিয়েছেন, দু সপ্তাহ খালেদা জিয়াকে কোনো চিকিৎসক দেখতে যাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার বলেন, কয়েক দিন পর পর ওনাকে দেখা হয়েছে, উনি সব সম সয় হাসিখুশি থাকেন। তাঁর ডায়বেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।

জিলান মিয়া আরও বলেন, ‘উনি (খালেদা জিয়া) বারোটার আগে প্রস্তুতি শুরু করেন না। এটা রোগীর ক্ষেত্রে হতে পারে। তাঁকে দেখতে দেখতে একটা দেড়টা বাজে। তিনি অবশ্যই সন্তুষ্ট। ম্যাডাম নিজে সন্তুষ্ট। তাঁকে দেখতে যাওয়ার সময় ওনার (খালেদা জিয়া) প্রিয় দুজন চিকিৎসককেও রাখা হয়। তিনি খুশি হন।’ বিদেশে নেওয়ার ব্যাপারে বলেন, ‘বিদেশে তো সবাই যেতে চায়। আমরা চিকিৎসা করতে ব্যর্থ হচ্ছি বলে মনে হয় না। ম্যাডামও দাবি করেন নাই-আমাকে বিদেশে পাঠিয়ে দেন।’

খালেদা জিয়ার জীবনহানি নিয়ে বিএনপি নেতাদের আশঙ্কা প্রসঙ্গে জিলান মিয়া সরকার বলেন, ‘আমরা এমন কোনো আশঙ্কা করছি না। তবে জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তাঁকে নিয়ম মেনে দেখা হচ্ছে। শ্রদ্ধার সঙ্গে দেখি। উনি সিনিয়র সিটিজেন, সাবেক প্রধানমন্ত্রীর পরিচয় তো আছেই।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬