এক মাস ধরে হাসপাতালে ডাকসুর এজিএস সাদ্দাম

২৬ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM

মেরুদণ্ডে (স্পাইনাল) সমস্যা জনিত কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আগামী সপ্তাহে তার মেরুদণ্ডে সার্জারি করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সবমিলিয়ে সুস্থ হতে আরও ১৫/২০ দিন সময় লাগবে তার।

বিষয়টি নিশ্চত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ভিপি আব্দুল আলীম খান দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ছাত্রনেতা সাদ্দাম ২০১৩ সাল এই রোগে ভুগছেন। ২০১৩ সালে তার একবার সার্জারি হয়েছিল। ওই সময় তার চলাফেরায় দিক নির্দেশনা দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু বিভিন্ন কারণে তার পক্ষে সেগুলো মানা সম্ভব হয়নি। উপরন্তু মাঝেমধ্যে খেলতে নামতেন। এরফলে আবার তার পায়ে, কোমড়ে এবং ঘাড়ে ব্যাথা করছে। ব্যাথা বৃদ্ধি পাওয়ায় গত মাসের ২৯ তারিখে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাথা কিছুটা কম হলেও চিকিৎসকরা সার্জারি করার কথা জানিয়েছেন। আগামী সপ্তাহে সার্জারি হতে পারে। সাদ্দামের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান আব্দুল আলীম খান।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬