এবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

২৩ অক্টোবর ২০১৯, ১২:১১ PM

© ফাইল ফটো

এবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদেরকে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্প্রতি ক্যাসিনো কেলেঙ্কারিতে নাম এসেছিলো স্বেচ্ছাসেবক লীগের এই নেতার। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিলো।

এর আগে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়। আর এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হলো। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে, মোল্লা আবু কাওসারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে হিসাব জব্দের জন্য পৃথক চিঠি পাঠানো হয়েছে।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬