ইডেন ছাত্রলীগ নেত্রী মৌসুমীর সঙ্গে প্রেম ছিল সম্রাটের

২১ অক্টোবর ২০১৯, ০২:৪৯ PM
ইসমাইল চৌধুরী সম্রাট

ইসমাইল চৌধুরী সম্রাট © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের। ওই ছাত্রলীগ নেত্রীর নাম মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের একটি সূত্র।

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী মৌসুমীর সাথে প্রেমের সম্পর্কের কারনে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পুলিশ প্লাজায় মৌসুমীর নামে একাধিক দোকান কিনেছেন ক্যাসিনো কিং ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। র‌্যাবের জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে।

র‌্যাবের ওই সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে টাকা জমা রেখেছেন ক্যাসিনো সম্রাট সে দেশগুলোর মধ্যে রয়েছে দুবাই সিঙ্গাপুর, মালায়শিয়া, থাইল্যান্ড। এছাড়া তার ভাই বাদলের নামে রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি ফ্ল্যাট ও প্লট কিনে রেখেছেন ক্যাসিনো কিং সম্রাট।

এ বিষয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে বলেন, আমরা সম্রাটের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সম্রাট ঢাকার ক্যাসিনো জগতের প্রধান নিয়ন্ত্রণকারী ছিলেন। তার মাধ্যমেই প্রভাবশালী মহলের মধ্যে বিপুল অঙ্কের অবৈধ অর্থের লেনদেন হয়েছে। আপনারা জানেন, যেখানেই অঢেল অর্থ সেখানেই অবধারিতভাবে অস্ত্র, মাদক ও নারী সম্পৃক্ততা চলে আসে। সম্রাটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬