আবরার হত্যার বিচার দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

০৯ অক্টোবর ২০১৯, ০৫:৫৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রদল। সংগঠনটির শাখা সভাপতি মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টেকনিক্যাল থেকে শুরু দারুসসালাম গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মোহাম্মদ আইয়ুব বলেন, দেশ বিরোধী চুক্তি আড়াল করতেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু, প্রদীপ হাওলাদার, ইমন হোসেন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, আরিফুল ইসলাম, নাজমুল হাসান এনামুল, সোহাগ মাহমুদ, আবুল কালাম আজাদ (সোহাগ), হাফিজুর রহমান, ফয়েজ উল্লাহ সাকিব, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, আবুল কাশেম রিয়াদ, সহ সাংগঠনিক মাহমুদুল হাসান, দফতর সম্পাদক আকরাম আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব শাহীন, সহ সম্পাদক রিয়াজুল ইসলাম, এইচ এম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোমবার রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা। ইতিমধ্যে ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close