আবরার হত্যার বিচার দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ (ভিডিও)

০৯ অক্টোবর ২০১৯, ০৫:৩৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার বিকেল ৪ টার দিকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রধান ফটক থেকে শুরু হয়ে রাবির কাজলা গেট এলাকায় এসে শেষ হয় মিছিলটি।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ’ ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা’ ‘আমার ভাই হত্যা কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহি, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী সানিন,বি.এস রাশেদ আলী খান,প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক, সহ-আইন সম্পাদক আহসান হাবিব সহ মিছিলে সংগঠনটির অন্তত শ'খানেক নেতাকর্মী অংশ নেন।

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬