আবরার হত্যার বিচার দাবিতে মধ্যরাতে বুয়েটে বিক্ষোভ

০৭ অক্টোবর ২০১৯, ১১:৩৩ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা ‘আমার ভাইকে মারল কেন, জবাব চাই দিতে হবে,’ ‘খুনিদের ঠিকানা এই বুয়েটে না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’-স্লোগান দিতে থাকে। বিক্ষোভ থেকে চারদফা দাবির কথা জানায় শিক্ষার্থীরা। একই দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টায় থেকে ফের বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে এসময় ঘোষণা করেন তারা।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে-দ্রুত সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ শাস্তি, সকলের ছাত্রত্ব বাতিল এবং আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে; উপাচার্য ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কেন বিশ্ববিদ্যালয় আসেনি তার জবাবদিহিতা করতে হবে; আবাসিক হলগুলোতে র‌্যাগিং এবং ভিন্ন মতাদর্শের উপর নির্যাতন যেন আর না হয় সে জন্য প্রশাসনকে সোচ্চার হতে হবে এবং একই সাথে পূর্বে যা ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে; এই মামলা চলাকালীন সময়ে যত খরচ হবে তা বুয়েট প্রশাসনকে বহন করতে হবে।

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬