আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: কামরুল ইসলাম

০৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৩ PM

© ফাইল ফটো

সকল অশুভ শক্তিকে বিনাশ করে বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

রোববার (০৬ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নিজ সংসদীয় এলাকা ঢাকা-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে একথা বলেন তিনি।

নিজ এলাকার ছোট-বড় প্রায় ৯০টি মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুদানের অর্থ। এসময় কামরুল ইসলাম দেশ থেকে সকল দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকারের এই অভিযানের ভূয়সী প্রশংসা করেন। বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬