‘আজ জামিন পেলে কালই বিদেশ যাবেন খালেদা’

০১ অক্টোবর ২০১৯, ০৮:৫৫ PM

‘আজ জামিন পেলে, কালই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন’- এমন মন্তব্য করেছেন দলটির সংসদের মুখপাত্র হারুন অর রশীদ।

সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিএনপির তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল হাসপাতালে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান। এক ঘণ্টারও বেশি সময় তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম।

খালেদা জিয়া তার চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ করেছেন কি-না, এমন প্রশ্নে হারুন বলেন, ‘উনার যে সব অসুখ-বিসুখ রয়েছে, অবিলম্বে উন্নত ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। ওনার যে উন্নত চিকিৎসা দরকার, সেটার জন্য বৈদেশিক চিকিৎসা দরকার। উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজ উনি জামিন পেলে, কাল বিদেশ যাবেন এবং আজই যদি উনি জামিন পান, ওনার প্রথম প্রায়রিটি হবে চিকিৎসা এবং দেখা যাবে উনি কালই চিকিৎসার জন্য বিদেশ যাবেন। ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) চিকিৎসার জন্য বিদেশ গেছেন। আজ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তাকে কেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে?’

সরকারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো প্রস্তাবনা আছে কি-না, জবাবে হারুন বলেন, ‘না, এ ব্যাপারে কোনো প্রস্তাবনা নেই।’

প্যারোল ইস্যুতে আজ কোনো আলোচনা হয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, প্যারোলের ব্যাপার আসবে কেন? উনি তো জামিন পাওয়ার যোগ্য। সুতরাং প্যারোলের বিষয় আসবে কেন?’

হারুন বলেন, ‘সংসদ সদস্য হিসেবে আমাদের আরও আগে দেখা করা উচিত ছিল। আমরা সরকারের অনুমতি নিয়ে আজ দেখা করতে পেরেছি।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, ‘উনি হাত সোজা করতে পারেন না, হাত কাঁপে। খাবার নিজে খেতে পারেন না, এমন একটি অবস্থায় উনি। এটা তার প্রতি চরম জুলুম। আমি সরকারের প্রতি আহ্বান জানাব, ওনার যে জামিনের অধিকার এটা থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়। ’

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬