দুদক অনুসন্ধান করুক, সত্যের জয় হবেই: নাজমুল

০১ অক্টোবর ২০১৯, ০৯:২৮ AM

সম্পদের মালিকানা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে শিরোনাম হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম। এর সূত্র ধরে দুদক সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান। দুদক সচিব বলেন, ‘নাজমুল আলমকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন চোখে পড়েছে। প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করা হবে।’

অনুসন্ধানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলামেলা কথা বলেছেন নাজমুল। লিখেছেন, দুদক আমার ব্যাপারে তদন্ত করবে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

‘সত্যের জয় হবেই ইনশাল্লাহ’ শিরোনামে লেখা নাজমুলের স্ট্যাটাসটি তুলে ধরা হলো,

‘‘আমি প্রস্তুত আছি সব মিথ্যা মোকাবিলার। দেশে স্বশরীরে উপস্থিত থেকেই প্রমান করবো কোনটা সত্য / মিথ্যা। কোন ব্যাংক থেকে বড় কোন লোন, বড় কোন টেন্ডারে অংশগ্রহণ, আইজি ডব্লিওর ব্যাবসা,ওয়েল ট্যাঙ্কার, কোন সরকারী বেসরকারী বিরাট বড় আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক,পাওয়ার প্ল্যান, ফিশিং ট্রলার লাইসেন্স, জ্বালানি বিষয়ক কোন কোন পানীয়র পরিচালক, শেয়ার বাজার পরিচালনার ব্রোকার হাউস, বন্দরে ব্যবসা,অবৈধ আবাসন ব্যবসা, ড্রেজার ব্যবসা, দালালী, বড় আইটির টেন্ডার, তদবির, ওয়াসা, খাদ্য,পূর্ত, শিক্ষা, রেল, কোন ব্যবসায় আজ পর্যন্ত অংশগ্রহণ করিনি তারপরও দুদক আমার ব্যাপারে তদন্ত করবে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই ।

আশা করি, তারা সঠিক তদন্ত করে সত্য ঘটনা প্রকাশ করে কিছু নিজ দলের এবং অন্য দলের মানুষের মুখরোচক গল্প থামাবে।

২০০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত কোন মন্ত্রী অথবা সচিব অথবা কোন ডিজি কেউ যদি বলতে পারেন আমি কোন কাজ নিয়ে কারোর কাছে গেছি তাহলে যা শাস্তি মাথা পেতে নেবো। আর চরম আরেকটা কথা হলো ছাত্রজীবনে ছাত্রলীগ করা ছাড়া কোন সচিব আমি চিনিও না। ছোট ব্যবসা করে জীবন চালিয়ে বড় পরিসরে রাজনীতি করা অন্যায় এটা আজকে বুঝলাম ।

উপরের বড় বড় কর্মকান্ডগুলোর সাথে জড়িত থাকলেই হয়তো মুখোশদারীদের মতো ভালো থাকতাম।

যারা আমাকে চেনেন জানেন তাদের সবার কাছে দোয়া চাই। যেন সত্যকে ধারণ বুক সটান করে দাঁড়িয়ে মিথ্যাকে মোকাবেলা করতে পারি ।

যারা জেনুইন দুর্নীতিবাজ নিজ দলের এবং অন্য দলের তারাও প্রস্তুত থাইকেন কারন....।’’

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬