সিদ্দিকী নাজমুল আলমের সম্পদের তথ্য সংগ্রহ করবে দুদক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ PM
সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশে-বিদেশে কী পরিমাণ সম্পদের মালিক, তার সম্পদের উৎসই বা কী, সে-সব বিষয়ে তথ্য সংগ্রহ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান সংস্থাটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

বিপুল পরিমাণ সম্পদের মালিকনা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে শিরোনাম হয়েছেন সাবে এ ছাত্রলীগ নেতা। এর সূত্র ধরেই কি তার সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, দুদক সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান। দুদক সচিব বলেন, ‘নাজমুল আলমকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন চোখে পড়েছে। প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নাজমুলের লন্ডনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। তার নামে ব্রিটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ৬টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ২টি কোম্পানির পরিচালক পদে তার নাম নেই। বাকি ৪টি কোম্পানির মধ্যে একটির একক পরিচালক এবং ৩টি যৌথ পরিচালক হিসেবে রয়েছেন তিনি।

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬